২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা দিয়েছে। এই সংখ্যা বিবিসির মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ। এর আগে ২০১১ সালে একবার এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। তারপর ২০২৫ সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই বিবিসিতে হয়নি।

গতকাল বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল-স্টাফ বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে বিবিসির নতুন মহাপরিচালক পদে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী এবং ইএমইএ বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই বেশি পরিচিত। ম্যাট ব্রিটিন আসার এক মাস আগেই কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিলো বিবিসি।

অবশ্য বিবিসিতে যে একটি বড় ধরনের কর্মীছাঁটাই হতে চলেছে— তার আভাস পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারিতেই। ওই মাসে বিবিসি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, কোম্পানি তার বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। বিবিসির তৎকালীন মহাপরিচালক টিম ডেভি বলেছিলেন, এই অর্থ সাশ্রয়ের জন্য ১০ শতাংশ কর্মী ছাঁটায়ের ব্যাপারে চিন্তাভাবনা করছে কোম্পানি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]