ইরান যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:১৮:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:১৮:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ‘প্রায় শেষের পথে রয়েছে।’ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এর আগে তিনি আগামী দিনগুলোতে পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা মুখোমুখি আলোচনার ইঙ্গিত দেন।

 
সম্প্রচারিত সাক্ষাৎকারের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে, হ্যাঁ।’


ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’

এদিকে, সমুদ্রপথে ইরানের সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের বন্দরগুলোতে অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে এবং মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সামুদ্রিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com