সমুদ্রপথে ইরানের সব অর্থনৈতিক বাণিজ্য বন্ধ, দাবি যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:৫৫:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:৫৫:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সমুদ্রপথে ইরানের সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের বন্দরগুলোতে অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে এবং মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সামুদ্রিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।
 
সামাজিকমাধ্যম এক্সে তিনি বলেন, ‘ইরানের অর্থনীতির আনুমানিক ৯০ শতাংশ সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। অবরোধ কার্যকর হওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে।’

সেন্টকম বলছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য।

এক বিবৃতিতে বলা হয়, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে এই অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারও মোতায়েন করা হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০ জনেরও বেশি নাবিকের একটি দল থাকে, যারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযান পরিচালনায় অত্যন্ত দক্ষ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]