গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে এক রাতে এগারটি গরু চুরির ঘটনা ঘটেছে| মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পু¤^াইল গ্রামে ৮টি ও গাঁও রামগোপালপুর গ্রাম থেকে ৩টি গরু চুরির এই ঘটনা ঘটে| চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে|
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, পু¤^াইল গ্রামের মো. কামাল হোসেনের ২টি গাভী, মো. মোস্তফার ১টি ষাঁড়, মো. ওমর ফারুকের ১টি ষাঁড় ও ১টি গাভী, মো. আব্দুল আজিজের ২টি গাভী এবং মো. মোজাম্মেলের ১টি গাভীসহ মোট ৮টি গরু নিয়ে যায় চোর চক্র| যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা|
ভুক্তভোগী কামাল হোসেন জানান, আমাদের বাড়িতে চারটি গোয়াল ঘর ৭টি গরু চুরি করে নিয়ে যায়| আমি রাত ১ টার সময় গরুকে খড় দিয়ে দরজা লাগিয়ে ঘুমাতে যাই| অনুমান রাত ৩টা ৪ টার মধ্যে গরুগুলো চুরি হয়| ভোরে ফজরের নামাজের আধঘন্টা পূর্বে আমার চাচী ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখে গোয়াল ঘরের দরজার খোলা দেখে চিৎকার করলে বাড়ির লোকজন উঠে গিয়ে দেখি সবগুলো গোয়ালের গরু চুরি হয়ে যায়|
তিনি আরও বলেন, সবগুলো গোয়ালঘরের দরজায় তালা লাগানো ছিলো| একটি গোয়ালের দরজার তালা কাটা পাওয়া যায়| অন্য গোয়ালঘরের দরজার তালা পাওয়া যায়নি|
ভুক্তভোগী মোস্তফা জানান, ধার-দেনা করে লালন-পালন করা এই গরুগুলোই ছিল তাদের স¤^ল| এক রাতে এতগুলো গরু চুরির ঘটœায় গ্রামজুড়ে গরু চোর আতঙ্ক বিরাজ করছে|
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টি হয় | বৃষ্টির সময় একটি লাল কাভার্ডভ্যান জনতা বাজার হয়ে ঈশ^রগঞ্জের দিকে যায়| ধারণা করা হচ্ছে এই কাভার্ডভ্যানে করেই গরুগুলো চুরি করে নিয়ে যাওয়া হয়|
প্রতিবেদন লেখা পর্যন্ত গাঁও রামগোপালপুর গ্রাম থেকে চুরি হওয়ার গরুর সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি|
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, গরু চুরির ঘটনা লিখিত অভিযোগ পেয়েছি| পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং চুরি হওয়া গরু উদ্ধারসহ চোর চক্রকে ধরতে অভিযান পরিচালনা করা হবে|