কুড়িগ্রামের রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান।
 
অভিযানে ‘রিসা বীজ ভান্ডার’ নামের একটি দোকান থেকে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ৬২৬টি প‌্যা‌কেট বালাইনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৭৪টি পণ্য বাজারে সরবরাহ করা হলেও এর মধ্যে মাত্র আটটির সরকারি অনুমোদন রয়েছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাজারহাট উপজেলা কৃষি অফিসের যাচাইয়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কোম্পানির প্রতিনিধি মোঃ রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক ব্যবহারে ফসলের ব্যাপক ক্ষতি হয়। উৎপাদন ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]