​বোয়ালখালীতে বিনামূল্যে ইএনটি মেজর সার্জারি সম্পন্ন

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৭:১৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৭:১৩:৩৪ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

 চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে একটি ইএনটি মেজর সার্জারি অপারেশন আজ ১৩ এপ্রিল বেলা ১১ দিকে  সফলভাবে সম্পন্ন করা হয়েছে ।

উক্ত অপারেশন পরিচালনা করেন ডা. মো: আরিফুজ্জামান, কনসালটেন্ট (ইএনটি)। এসময় তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন ডা. রানা দে, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া), মোছা: নাছরিন আক্তার, সিনিয়র স্টাফ নার্স এবং মোঃ সালাউদ্দিন, ওটি এটেনডেন্ট।

পুরো চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বোয়ালখালী, চট্টগ্রাম।

এ ধরনের বিনামূল্যের বিশেষায়িত চিকিৎসা সেবা স্থানীয় জনগণের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]