দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ মামলার ৩নং এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৬:৪৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৬:৪৭:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ মামলার ৩নং এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
 বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, মামলার ভিকটিম ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর রানীরবন্দর শাখার একজন এনজিও কর্মী। এনজিও কর্মী হওয়ার সুবাদে অত্র মামলার ০১ নং আসামি মোঃ আতিকুল ইসলাম (২৪) ভিকটিমের ইন্সুরেন্স কোম্পানীতে ৫-৬ জন ব্যক্তি পলিসি করবে বলে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করে। এরই প্রেক্ষিতে গত ২৮/০১/২০২৬  তারিখ ০১ নং আসামি কয়েক দফা ফোন করে কৌশলে  ভিকটিমকে চিরিরবন্দর থানাধীন ০১ নং নশরতপুর ইউনিয়নের অন্তর্গত কোম্পানীর মোড় হতে নশরতপুর ফকিরপাড়াগামী পাকা রাস্তা সংলগ্ন জনৈক উত্তম কুমারের ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে কথিত গ্রাহকের বাড়িতে যাওয়ার সময় দুপুর  ০১.৩০ ঘটিকায় আসামিদের পূর্ব পরিকল্পনা মোতাবেক আগে থেকে ওৎপেতে থাকা মামলার ২-৬ নং আসামিগণ জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে এবং মামলার ০২ নং আসামি ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করে। এক পর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিগণ ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ৩১/০১/২০২৬ ইং ভিকটিম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩), তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৭) ধারায় একটি  গণধর্ষণ মামলা রুজু হয়। যার মামলা নং-২২। 
 
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
 এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১২/০৪/২০২৬ তারিখ রাত ১০.০০ ঘটিকায় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রাণীরবন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ০৩ নং এজাহারনামীয় আসামি মোঃ তারিকুল ইসলাম (২৬), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- নশরতপুর (মাছুয়াপাড়া), থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]