শায়েস্তাগঞ্জে ১৩ বছরের রাহুল মিয়া নামে কিশোর ১৬ দিন ধরে নিখোঁজ

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৬:৪২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৬:৪২:৪৬ অপরাহ্ন



সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া (লাদিয়া চক) এলাকা থেকে ১৬ দিন ধরে মোঃ রাহুল মিয়া (১৩) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোর ওই গ্রামের বাসিন্দা মোঃ আলা উদ্দিন এর বড় ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর আনুমানিক ২ টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর মোঃ রাহুল মিয়া আর কোনো সন্ধান পাওয়া যায় নি। এর পর থেকে পিতা-মাতাসহ স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখোজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি।


থানা সাধারণ ডায়েরি  ভুক্ত (জিডি এন্টি) সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোর শারীরিক গঠন লম্বা ( উচ্চতা) - আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং - শ্যামলা, চুলের রং - কালো (ছোটোখাটো), তার শরীরের ওজন - প্রায় ২৮ কেজি, শরীরে পরনে পোশাক ছিল - হলুদ রঙের গেঞ্জি, কোমরে প্যান্ট ছিল - নীল রঙের।


শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কিশোর মোঃ রাহুল মিয়াকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। নিখোঁজ কিশোর বিষয়ে কেউ কোনো তথ্য পেলে নিকটস্থ শায়েস্তাগঞ্জ থানায়, র ্যাব - ৯ সিপিসি - শায়েস্তাগঞ্জ ক্যাম্প অথবা তার পিতা - মোঃ আলা উদ্দিন এর মোবাইল নম্বর ০১৭১৯ - ২১৩৮ ৩৯ - এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]