নিজস্ব প্রতিবেদক
বর্ণিল আয়োজনে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কেটে সোমবার বেলা ১০ টায় দিবসের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পিরোজপুর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আজ আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় পঞ্চম বছরে পদার্পণ করেছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বর্তমানে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এজন্য কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগাযোগের দক্ষতা, কম্পিউটার ও ইন্টারনেটে দক্ষতা অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের গবেষণার কাজে সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
উপাচার্য বলেন, ৫০ বছরের একাডেমিক ও ক্যাম্পাস মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান ও অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট নাজমা আক্তার।