জ্বালানি কাজে বনাঞ্চলে গাছ ব্যবহার করতে গিয়ে ২৬ রোহিঙ্গা আটক

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৪:৩৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৪:৩৮:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে গাছ কেটে জ্বালানি হিসেবে পাচারের সময় হাতেনাতে ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বনবিভাগ। সোমবার সকালে উখিয়া সদর, দোছড়ি ও থাইংখালী বিটের সংরক্ষিত বনাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।


বনবিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চলের ছোট ছোট গাছ কেটে লাকড়ি হিসেবে ব্যবহার ও বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা অভিযান চালান। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে গাছ কাটার বিভিন্ন সরঞ্জামসহ ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

 
অভিযানে অংশ নেন দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের অন্যান্য সদস্যরা।

 
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বনবিভাগ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। বন উজাড় ও অবৈধ গাছ কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]