দ্রুত চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের কাজ শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৫৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৩:৫৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। খুব দ্রুত এর কার্যক্রম শুরু হবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী লেন, এক সময় আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্যবহৃত শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও সেই অবস্থানে ফিরিয়ে আনতে কাজ শুরু করা হচ্ছে। আইসিসি ও বিসিবির মানদণ্ড অনুযায়ী স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হবে।

তিনি আরো বলেন, স্টেডিয়ামটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও এখন এটিকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে সবাই একমত হয়েছেন। আগামী জুলাইয়ে অনূর্ধ্ব-১৯ বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এজন্য দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দেশের খালি জায়গা চিহ্নিত করে মাঠ সংরক্ষণ এবং নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার সরকারি পরিকল্পনা নেয়া হয়েছে। যাতে করে প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি।

মন্ত্রীর শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]