নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধের বিরোধিতা করায় পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘পোপ অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্র নীতির জন্য জঘন্য।’
ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও এরআগে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এই যুদ্ধকে চালিত করেছে সর্বশক্তিমান হওয়ার ভ্রান্ত ধারণা।’
ইরান যুদ্ধ শেষ করার চুক্তিতে রাজি না হলে ‘আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে’ ট্রাম্পের এমন বক্তব্যের সমালোচনা করে পোপ বলেন, ‘এটি একেবারেই অগ্রহণযোগ্য’। এখানে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রশ্ন রয়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা, এটি একটি নৈতিক প্রশ্ন।’
যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা
তার এসব কথার সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমি এমন পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।’
তিনি আরো বলেন, ‘পোপ হিসেবে লিওর উচিত নিজেকে শুধরে নেওয়া, সাধারণ জ্ঞান ব্যবহার করা, উগ্র বামপন্থিদের তোষামোদ বন্ধ করা এবং একজন রাজনীতিবিদ না হয়ে একজন মহান পোপ হওয়ার দিকে মনোযোগ দেওয়া।’
ট্রাম্প পোপ লিওর নির্বাচনের কৃতিত্বও দাবি করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, হোয়াইট হাউসের আনুকূল্য পেয়েই ভ্যাটিক্যান প্রথমবারের মতো মার্কিন বংশোদ্ভূত পোপকে বেছে নিয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি যদি হোয়াইট হাউসে না থাকতাম, লিও ভ্যাটিকানে থাকতেন না।