গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচারের তথ্য দিলেও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান না চালানোর অভিযোগ পাওয়া গেছে সহকারী কমিশনার (ভূমি) বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এক সংবাদকর্মী নাম প্রকাশ না করে অভিযোগ করে বলেন, উপজেলার সরিকল ইউনিয়নের সুরেন সিকদার হাটের এক ব্যবসায়ী গত ১০ এপ্রিল সকালে তিন ব্যারেল জ্বালানি তেল বাটাজোর থেকে সরিকলের দিকে পাচার করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে ফোন করা হয়।
এসময় তিনি (সহকারী কমিশনার ভূমি) রহস্যজনক কারনে অভিযান পরিচালনা না করে সময়ক্ষেপণ করেন। পরবর্তীতে তাকে পুনরায় ফোন করা হলে অভিযান দিতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।