মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ৯নং হামিদপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ্য অপারেটর মোঃ আদিল হোসেন এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে ঘন্টা ব্যাপি মানববন্ধন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় পূর্ব সুলতানপুর গ্রামে মোঃ বোরহান উদ্দীন এর নেতৃত্বে মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে মোঃ বোরহান উদ্দীন বলেন, পার্বতীপুর বরেন্দ্র বহুমুখি প্রকল্প ষড়যন্ত্রমূলকভাবে আদিল হোসেন কে দিয়ে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এই অবৈধ অপারেটরের অপসারন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
তিনি আরও বলেন গত ০৩/০৩/২০২৬ইং তারিখে দিনাজপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজেষ্ট্রেট আদালত ‘ক’ অঞ্চল দিনাজপুর এ প্রতিপক্ষ মোঃ আদিল হোসেন কে বাদী করে মোঃ বোরহান উদ্দীনকে ০১নং আসামী করে ০৭ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা। গভীর নলকূপ নিয়ে ঐ এলাকায় কোন মারামারি হয়নি। ষড়যন্ত্রমূলকভাবে বরেন্দ্র কর্তৃকপক্ষ অপারেটর আদিল হোসেনকে লেলিয়ে দিয়ে হয়রানী করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করছি। আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলব।
মানববন্ধনে মোঃ সাইফুল ইসলাম বলেন, এখানে কোন হট্টোগোল বা মারামারি হয়নি। বরং ৩০ একর জমিতে সেচ সুবিধা না পাওয়ায় এখন পর্যন্ত জমিগুলিতে কোন প্রকার চাষাবাদ করা সম্ভব হয় নি। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
আবু হানিফ বলেন, গ্রামে কিছু খারাপ প্রকৃতির লোক বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপটি নিয়ে ষড়যন্ত্র করছে। সে কারণেই আমাদের উপর এই মিথ্যা মামলা দায়ের করেন। এবং অনতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূর্ব সুলতানপুর গ্রামে মোঃ মোফাজ্জাল হোসেন, হাফিজার রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে ২শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে তারা পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।