ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের নিরব”িছন্ন সরবরাহ নিশ্চিতকল্পে সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ বাজার সমূহে একযোগে মনিটরিং জোরদার করাসহ ২১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০১:২৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০১:২৪:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের নিরব”িছন্ন সরবরাহ নিশ্চিতকল্পে সিলেট,
হবিগঞ্জ এবং সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ বাজার সমূহে একযোগে
মনিটরিং জোরদার করাসহ ২১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন
অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা
প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য
সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ|

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেট ও সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ অভিযানিক দল
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ¯ি’তিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ক...ত্রিম সংকট সৃষ্টি করে
অতিরিক্ত মুনাফা না করতে পারে সে লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাণিজ্যিক
এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করে| এ সময় চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ ও মাংসহ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রসিদ, মূল্য তালিকা ও মজুদ
পরি¯ি’তি পর্যালোচনা করা হয়| এছাড়াও বর্তমান পরি¯ি’তিতে ভোজ্য তেলের সংকট নিরসনে সিলেটের
কালিঘাট বাজারের আমীন ব্রাদার্স এর ভোজ্য তেলের ০৩টি গোডাউন পরিদর্শন করে অবৈধভাবে তেল
মজুদ করার কারনে প্রথমবারের মত সতর্ক করা হয়|


অপরদিকে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ, ৫৫ বিজিবি, হবিগঞ্জ এবং জেলা
প্রশাসন, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন চৌধুরী বাজারে
অভিযান পরিচালনা করে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯
এর ৩৮ ধারায় রঞ্জু (৪২), পিতা- বাদল দেব, সাং- চৌধুরী বাজার, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ’কে
১,০০০/- টাকা জরিমানা করা হয়|
এছাড়াও র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প, সুনামগঞ্জ এবং জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষন অধিদপ্তর, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মধ্য
বাজার¯’ সুরমা মার্কেটে অভিযান পরিচালনা করে ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে সহায়তা করার
দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় শফিক ট্রেডার্স, সুনামগঞ্জ’কে ২০,০০০/-
টাকা জরিমানা করা হয়|

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও
অভিযানের পাশাপাশি জন¯^ার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]