নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬০ কেজি গাঁজাসহ ০১
জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা
মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন
অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের
সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি
নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ|
| এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন রাধিকা এলাকায় অব¯’ানকালে অদ্য ১১/০৪/২০২৬ খ্রি.
তারিখ আনুমানিক দুপুর ১৪.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
রাধিকা হতে নবীনগরগামী রাস্তা দিয়ে একটি সবুজ রংয়ের সিএনজিযোগে কতিপয় মাদক
ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে নবীনগরের দিকে যা”েছ| উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বিরামপুর এলাকায় রাধিকা হতে নবীনগরগামী পাকা
রাস্তার উপর চেকপোষ্ট ¯’াপন করে| চেকপোষ্ট পরিচালনাকালীন একটি সবুজ রংয়ের সিএনজি
সিগন্যাল দিয়ে থামালে সিএনজি থেকে নেমে ০২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ০১ জনকে
আটক করা হয় এবং অপর ০১ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়| আটকক...ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে
জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে| পরবর্তীতে সিএনজির পিছনের কেবিন
হতে ০৩টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় নীল পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা
মোড়ানো অব¯’ায় ৬০ কেজি গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়|
গ্রেফতারক...ত ব্যক্তি- মোঃ কাজল মিয় া(২৬), পিতা- আব্দুল জলিল, সাং- চান্দি, থানা ও জেলা-
বাহ্মণবাড়িয়া|
গ্রেফতারক...ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, সে এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে
ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে
রেখেছিল|
পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারক...ত
ব্যক্তি ও জব্দক...ত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান
অভিযান অব্যাহত রয়েছে|