বদরগঞ্জে শিশু ধর্ষনের চেষ্টা অভিযোগ করে বিপাকে বাদী।

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১২:২১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১২:২১:৪৮ অপরাহ্ন

 
 
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে গোপালপুর ইউনিয়নে একটি  গ্রামে  চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ভুট্টা খেতে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে  একই এলাকার আক্তারুল নামে  এক যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটে গত ৭ই এপ্রিল মঙ্গলবার।এঘটনায় ঐ দিন রাতেই  ভুক্তভোগী শিশুটির মা  আক্তারুল কে অভিযুক্ত করে থানায়  অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে আক্তারুল পলাতক।
 
লিখিত অভিযোগেে ও শিশুটুর বরাতে জানা গেছে, , ঘটনার দিনে শিশুটি তার নানা বাড়ি থেকে ফেরার সময় পথে লম্পট আক্তারুল শিশুটির হাত ধরে কু প্রস্তাব দেয়। এতে শিশুটি তার হাত ছেড়ে দিতে বললে আক্তারুল পাশের ভুট্টা খেতে নিয়ে যাবার চেষ্টা করে। তখন শিশুটি তার হাতে কামড় দিয়ে নিজ বাসায় ফেরার চেষ্টা করলে আক্তারুল আবার তাকে জাপটে ধরে।এসময় শিশুটির চিৎকার দিলে তার ছোট ভাই ঘটনাস্থলে এসে চিৎকার দিলে আক্তারুল পালিয়ে যায়। শিশুটি বাড়িতে এসে তার বাবা মাকে ঘটনাটি খুলে বলে।
 
শনিবার সরজমিন  যেয়ে শিশুটির মায়ের সঙ্গে কথা বলতে গেলে তিনি কাঁদতে কাঁদতে সাংবাদিকদের  বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত দুই ভাই  আমাদের সবসময় হুমকি দিয়ে আসতেছেন।এ ঘটনায় বাড়াবাড়ি করলে তাদের জীবন সংশয়ের মধ্যে থাকবে।আমি এর সঠিক বিচার চাই ।
 
ভুক্তভোগী শিশুটির দাদা বলেন,গোপালপুর ইউনিয়নের বিএনপি এক নেতা ঘটনার পর থেকে আসামির পক্ষ নিয়ে আমাদের নানা রকম ভয়ভীতি দেখাচ্ছেন।
 
গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল আমিন বলেন,দলের নাম ব্যবহার করে  কেউ অপকর্ম করলে তাকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেন।
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, বিবাদী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।তবে তাকে আটকের চেষ্টা চলছে। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]