​জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১২:৪৭:৫৩ পূর্বাহ্ন

মোঃ রাকিব হাসান, জামালপুর:

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬

শনিবার (১১ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল  ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক বলে উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয় 

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা, যা পুরো আয়োজনকে করে তোলে আনন্দঘন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]