জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন মোহাম্মদ হোসেন বেলাল

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:৪২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:৪২:৫১ অপরাহ্ন
মোঃআইয়ুব চৌধুরী
রাজস্থলী, রাঙ্গামাটিতে 
আজ ১১ এপ্রিল সকালে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজস্থলী উপজেলার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান – স্কুল” ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বেলাল। এ সময় তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
 
জেলা শিক্ষা অফিস, রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
 
মোহাম্মদ হোসেন বেলাল দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি একাডেমিক ফলাফল, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন স্বীকৃতি শিক্ষকদের অনুপ্রাণিত করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
 
এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]