মঞ্চ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:০১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:০১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মহিলা সমিতিতে তারা শিশুতোষ নাটকটি উপভোগ করেন।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমাকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে প্রোজেক্ট হেইল মেরি সিনেমা দেখেন প্রধানমন্ত্রী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]