র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী ‘সানজিদা আক্তার’ হত্যা মামলার ০১ জন আসামি গ্রেফতার

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৬:১৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৬:১৯:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী
‘সানজিদা আক্তার’ হত্যা মামলার ০১ জন আসামি গ্রেফতার


| র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে| এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস
ভাবে কাজ করে যা”েছ|

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সানজিদা আক্তার (১৩) হবিগঞ্জ জেলার বানিয়াচং
থানাধীন বাঘজোড় পূর্বহাটি এলাকার বাসিন্দা এবং বিবাদীরাও একই এলাকার বাসিন্দা| ভিকটিমের
চাচা মোঃ হারুন মিয়া এবং ০২নং বিবাদী মোঃ আঃ সালাম এলাকার একটি মসজিদ কমিটির সদস্য|
ঘটনার কিছুদিন পূর্বে উক্ত মসজিদের বারান্দা নির্মাণ করার দায়িত্ব ০২নং বিবাদীকে দেওয়া হয়| ০২নং
বিবাদী বারান্দা নির্মাণ কাজ অর্ধেক সম্পন্ন করার পর উক্ত মসজিদের বারান্দা নির্মাণ কাজে কত
টাকা ব্যয় হয়েছে তা জানার জন্য মসজিদ কমিটির সদস্যগণ মসজিদের ভিতরে মিটিং করতে বসে| উক্ত
মিটিং চলাকালীন মসজিদের বারান্দা নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তা জানার জন্য ভিকটিমের চাচা
০২নং বিবাদীর নিকট হিসাব চাইলে সে হিসাব না দিয়ে ভিকটিমের চাচাকে হত্যার হুমকি দিয়ে
মসজিদ হতে বাহির হয়ে যায়| এরই জের ধরে ঘটনার দিন গত ১৭/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত
২২.০০ ঘটিকার সময় বিবাদীরা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ফিকল, টেটা, রামদা, লোহার
রড ও লাঠিসোটা নিয়ে ভিকটিমের চাচার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে|


পরবর্তীতে ভিকটিমের চাচা বসতঘর হতে বাহির হয়ে গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করলে ০২নং
বিবাদীর হুকুমে অন্যান্য বিবাদীরা দেশী অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের চাচার শরীরের বিভিন্ন জায়গায়
আঘাত করে মারাত্নক রক্তাক্ত জখম করে| উক্ত আঘাতের ফলে মাটিতে লুটিয়া পড়ে বাঁচার জন্য চিৎকার করলে
ভিকটিম তাকে বাঁচার জন্য এগিয়ে আসলে বিবাদীরা তাকেও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে
মারাত্নক রক্তাক্ত জখম করে তাদেরকে হত্যার হুমকি দিয়ে বিবাদীরা ঘটনা¯’ল থেকে চলে যায়| পরবর্তীতে
¯’ানীয় লোকজন ভিকটিম ও তার চাচাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়|
ভিকটিমের অব¯’া আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
রেফার্ড করেন| সেখানে চিকিৎসাধীন থাকাকালীন গত ২৯/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল
১৬.১৫ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করেন| উক্ত ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে হবিগঞ্জ জেলার
বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে
র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে|


 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প,
হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ১০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০১.২০ ঘটিকার
সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন রানীগাও ইউনিয়নের গাভীগাও এলাকায় অভিযান পরিচালনা
করে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মামলা নং-০৫ তারিখ-০৩/০৪/২০২৬ খ্রি.,ধারা-
১৪৩/১৪৮/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/ ৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জের
বানিয়াচংয়ে কিশোরী ‘সানজিদা আক্তার’ হত্যা মামলার এজাহারনামীয় ০৭নং পলাতক আসামিকে
গ্রেফতার সক্ষম হয়| গ্রেফতারক...ত আসামি- মোঃ কুদ্দুছ মিয়া (৫৫),পিতা মৃত- মুনছুব উল্লুা,
সাং- বাঘজোড়, থানা-বানিয়াচং, জেলা- হবিগঞ্জ|

 পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং
থানায় হস্তান্তর করা হয়েছে| এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি ¯^াভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]