ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ গ্রেপ্তার ১, পরোয়ানাভুক্ত আরও ১

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৫:২০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৫:২০:০৩ অপরাহ্ন
​মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে দুটি তাজা গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই অভিযানে তিনটি মামলার পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
​আজ শুক্রবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুর ও শশীদল ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
 
​পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার ও দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
 
​অভিযানে উপজেলার কান্দুঘর রাজাবাড়ি এলাকার ওমান প্রবাসী ছগীরের বাড়ির পাশের একটি ফসলি জমি থেকে দুটি তাজা গাঁজা গাছ জব্দ করা হয়। এ সময় ওই জমির মালিক মো. বাচ্চু মিয়াকে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ।
 
​অন্যদিকে, পৃথক অভিযানে উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে মো. সোহেল রানা ওরফে হাইয়ুমকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ের তিনটি মামলার (জিআর ৪৬২/২২, ৩৬১/২১ এবং ৪৫৭/২২) গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
 
​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় বাচ্চু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া উভয় আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]