অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৫:০৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৫:০৬:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত করুণা কান্তি মণ্ডল যশোরের মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোলা ১০ টার দিকে সরদার মিল এলাকায় তিনি রেললাইনে হাঁটছিলেন। এ সময় যশোরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার ছেলে গৌর কান্তি মন্ডল জানান, তার বাবা মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসরগ্রহণের পর মানসিক রোগে আক্রান্ত হয়ে কয়েকবার নিখোঁজ হয়েছেন তিনি। শনিবার সকাল ৭ টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১২ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি বাবা মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।

এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, বেলা ১০ টার দিকে যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]