​বিদেশে চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় পাচার: কেন্দুয়ায় মূল আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১২:১৩:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১২:১৩:১৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে শ্রীলঙ্কায় পাচার, জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি খন্দকার শাহ আলম (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানায় আনা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী আব্দুল আউয়ালকে আজারবাইজানে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তাকে শ্রীলঙ্কায় পাঠিয়ে জিম্মি করে নির্যাতন চালিয়ে আরও অর্থ আদায় করা হয়। নির্যাতনের এক পর্যায়ে কৌশলে পালিয়ে দেশে ফেরেন তিনি।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]