​পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৯:২০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৯:২০:৪০ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
 
আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


আগামী ১৪ এপ্রিল উদযাপনকে সামনে রেখে শুক্রবার বিকালে মহানগর বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলা নববর্ষকে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


নেতৃবৃন্দ জানান, নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।



এ সময় বক্তারা বলেন, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।


সভায় মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এবং আয়োজন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]