নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও হতে ফরিদপুরের রাজু শেখ (৩৪) হত্যা মামলার অন্যতম আসামি স্বপ্ন (২০)’কে গ্রেফতার করেছে র্যাব
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা কান্ডে র্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|
গত ০২/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় ফরিদপুরের কোতয়ালী থানাধীন গূহলক্ষীপুর এলাকার স্টেশন বাজারের মাংসের দোকানের সামনে আসামী স্বপ্ন(২০)’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাজু শেখ (৩৪)’কে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে| পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঐদিন রাত অনুমান ২৩.০০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
| ঘটনার পর ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা নং- ১৫, তারিখ- ০৩/০৩/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়| মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন|
এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০৪/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকায় র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৩ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার খিলগাও থানাধীন তালতলা এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামী *স্বপ্ন(২০),* পিতা- ফারুক শেখ, সাং- লক্ষিপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে|
| গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|