গণভোটের রায় কার্যকরের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৪:১৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৪:১৫:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গণভোটের রায় পূর্ণ কার্যকরের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি দেশের প্রায় ৭০ ভাগ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার।

তিনি অবিলম্বে জনআকাঙ্খা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস এই দাবি আদায়ে বাধ্য করবে।

সমাবেশে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সারাদেশে একইধরণের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]