কুড়িগ্রামে তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াওয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:৫২:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:৫২:১৭ পূর্বাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও পুলিশের উপর চড়াও হওয়ার ঘটনায় দুই বাইকারকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন। আটক দুই যুবকের নাম- মোঃ আলমগীর হোসেন ও মোঃ ইজাজ তানভীর তুষার। তারা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
 
পুলিশ ও পাম্প সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার করে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ। পরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট মুচলেকা প্রদান সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
 
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এমন ঘটনা, ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]