কাউখালীতে ফুটবল টুর্নামেন্ট শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৪

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১২:৪৯:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১২:৪৯:২০ পূর্বাহ্ন
 
কাউখালী প্রতিনিধি: 
 
  পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্র-শিক্ষক সহ ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জন শিক্ষক ও ২জন শিক্ষার্থী। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পর্যায়ের টুর্নামেন্ট শেষে উত্তর নিলতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি অটোরিকশায় করে নিজ এলাকায় ফিরছিলেন তারা।

 পথিমধ্যে চৌরাস্তা কাউখালী সড়কের শওকত মুহুরীর বাড়ির সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কোম্পানির একটি টমটম পিছন থেকে অটো রিক্সাটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যেয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা পারসাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ও সহকারী শিক্ষিকা কুলসুম আক্তার, একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাইদা আক্তার ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া গুরুতর আহত হয়।স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, খেলা শেষে সবাই বেশ আনন্দের মধ্যেই ফিরছিল। হঠাৎ করেই পিছন থেকে আসা একটি কোম্পানির টমটম নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসার সব ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]