ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে র‌্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর যৌথ অভিযানে বিপুল পরিমানে কালোবাজারি ওএমএস চাউল ও আটা উদ্ধার|

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক


ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে র‌্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন
অধিদপ্তর এর যৌথ অভিযানে বিপুল পরিমানে কালোবাজারি ওএমএস চাউল ও আটা উদ্ধার|


বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
(র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের
পাশাপাশি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের
সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে
পারে যে, ঢাকা মহানগরীর জুরাইন বাজারে একটি গোডাউনে ওএমএসের চাউল ও আটা
অবৈধভাবে বিক্রির জন্য প্যকেজিং করা হ”েছ| উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ এপ্রিল ২০২৬
তারিখ রাতে ঢাকা মহানগরীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে র‌্যাব-৪ ও র‌্যাব- ১০ এর
যৌথ আভিযানিক দল, খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমিনুর
রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কালোবাজারি সরকারী ওএমএস
১৭০৫ বস্তা চাউল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়| উদ্ধারক...ত চাউল ও আটা জনাব
আমিনুর রহমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জব্দ করে খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিকট
হস্তান্তর করেন|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে
কালোবাজারির মাধ্যমে ওএসএসের চাল ও আটা সংগ্রহ করত| পরে সেগুলো প্যাকেট
পরিবর্তন করে বিভিন্ন ব্রান্ডের নামে বস্তায় প্যাকেজিং করে বিক্রি করতো|
৩| পরবর্তীতে খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর কত..র্.ক আইনগত ব্যব¯’া গ্রহনের
কার্যক্রম প্রক্রিয়াধীন|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]