ঝিনাইদহে র‍্যাবের ভোজ্যতেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনাকালে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড করেছে, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর যৌথ ভ্রাম্যমাণ আদালত।

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১১:৪৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১১:৪৫:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঝিনাইদহে র‍্যাবের ভোজ্যতেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনাকালে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড করেছে, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর যৌথ ভ্রাম্যমাণ আদালত।

 অদ্য ০৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ, দুপুর ১৩:০০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ও সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও কাগজপত্রাদি যাচাইসহ ভোজ্যতেলের অবৈধ মজুদ আছে কিনা এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ব্যবসায়ীরা ভোজ্য তেল বিক্রি করছে কিনা সে বিষয়ে তদারকি করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মেসার্স মজিদ ষ্টোর নামীয় প্রতিষ্ঠানকে ভোজ্য তেল বিক্রয়ে অনিয়ম করার অভিযোগে বিভিন্ন আইনে সর্বমোট ১০,০০০/- টাকা অর্থদন্ড করা হয়। 
একই এলাকায় শাহা স্টোর প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ/নিষিদ্ধ পণ্য বিক্রয় করার অভিযোগে বিভিন্ন আইনে মোট ২৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। 

 স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ জানান, ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং মূল্যের ঊর্ধ্বগতিরোধ র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]