নিজস্ব প্রতিবেদক
ইরানের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে যাবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। ইরানের সংবাদ সংস্থা ফার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাঈদ খাতিবজাদেহ যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্তের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই অঞ্চলের যেকোনো শান্তি উদ্যোগে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। 'আগামী ঘণ্টাগুলো অত্যন্ত সংকটপূর্ণ' বলেও সতর্ক করেন তিনি।