নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাওন মৃধা (৩৬)’কে ফরিদপুরের কোতয়ালী থেকে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাওন মৃধা (৩৬)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে|
| গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৯/০৪/২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে| অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাওন মৃধা (৩৬), পিতা- মো: হান্নান মৃধা, সাং- ভবানীপুর, থানা- সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃত মো: শাওন মৃধা (৩৬) রাজবাড়ী জেলার সদর থানার মামলা নম্বর- ৩৭, তারিখ- ১২/০২/২০২২, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) এর ৮ বছর সশ্রম কারাদন্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামি | উক্ত মামলায় তাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ডও প্রদান করা হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল| গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|