​দুর্নীতি পরায়ন ও অতিরিক্ত মাদকসেবী ইউপি সচিব মো: শাহজাহান আবারো বাইশারী ইউপি আসার চেষ্টায় জনগণ ও সোশাল মিডিয়া ক্ষোভ

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৪:৩৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৪:৩৭:৩৭ অপরাহ্ন


হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

দীর্ঘ আট বছর পূর্বে ২০১৮ সালে বান্দরবানে নাইক্ষ‍্যংছড়ি- বাইশারী ইউনিয়ন পরিষদে যোগদান করেছিলেন ইউপি সচিব জনাব মো: শাহ জাহান। তখন থেকে তিনি মাদকাসক্ত ছিলেন। বাইশারী ইউনিয়নের পার্শ্ববর্তী উপজাতি অধ্যুষিত এলাকা হওয়াই মাদকের সহজলভ্যতার সুবাদে উক্ত ইউপি সচিব মাদক জগতে আরো বেপরোয়া হয়ে উঠে।

পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষে তিনি থাকতেন, সরকারি ভবন হওয়া স্বত্বেও পরিষদের তার কক্ষটি ছিল মদ পানের নিরাপদ আস্তানা।তিনি সকাল বিকাল দিনরাত মদ পান করে মাতাল অবস্থায় থাকতেন। বাইরের মাদক সেবী লোকজন পরিষদে গিয়েই তার সাথে নিরাপদে মদের আসর জমাত। পরিষদে সেবা নিতে আসা নারী পুরুষদের কে মাতাল হয়ে উশৃংখল গালি গালাজ করতেন।

 তার ভয়ে কোন সভ্য মানুষ পরিষদে আসতনা, পরিষদের সচিবের কক্ষ টি ছিল মদ ও সিগারেটের গন্ধে ভরা। প্রকাশ্য অফিসের চেয়ারে বসে সিগারেট খাওয়া তার স্বাবাবিক ঘঠনা। পরিষদের একটি সুবিধা ভোগী পক্ষ ৭ বছর তাকে সমর্থন দিয়ে এই অপকর্ম চালিয়ে যাওয়ার সুয়োগ দিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করেছেন। তার স্ত্রী সন্তান থাকার পরেও বন্ধের দিনে বাড়ী না গিয়ে মাদক সেবীদের নিয়ে পরিষদেই মদের আসর জমিয়ে মুজমাস্তি করতেন। 
দীর্ঘ ৭ বছর পর স্বাবাবিক নিয়মে বদলী হয়ে তিনি ঘুমধুম ইউপিতে বদলী হন। সেখানে অবস্থান গত কারনে মদ সেবন ও মাতলামির সুযোগ কম হলে ও সে তার মাদকের  মিশন নতুন করে চালু করতে সক্ষম হন। সেখানে তার মদ খেযে মাতলামি ভিডিও সোশাল মিডিয়ায ভাইরাল হয়। উপজেলা প্রশাসন থেকে কারণ দর্শাও নোটিশ পান।

ঘুমধুমে স্বাধীনভাবে  মাদকের আসর জমাতে না পারায় সরকার পরিবর্তনের  পর বিভিন্ন লবিং করে অসুস্থতার ও মানবিক কারণ দেখিয়ে আবার ও বাইশারীতে বদলী হয়ে আসার  জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জমা করেছেন।

বদলী হয়ে ৩/৪ মাস পর আবার পূর্বতন কর্মস্থলে বদলী হযে আসার কারণ রহস্যজনক, সরকারী নিয়ম মতে বদলী হয়ে আবার একই কর্মস্থলে যাওয়ার রেওয়াজ না থাকলে ও কিছু মাদক সেবী ও সুবিধা ভোগীর সহযোগিতায ইউপি সচিব মো: শাহজাহান  আবার ও বাইশারী ইউপিতে আসার চেষ্টা করছেন। উক্ত মাদকসেবী সচিবের আবার বাইশারী আসার চেষ্টার খবরে বাইমারী ইউনিয়নের প্রতিনিধি ও সচেতন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হযেছে, এমনকি তারা এ রকম  হলে প্রতিবাদ মিছিল সহ প্রতিরোধে বাধ্য হবেন বলে জানিয়েছেন।

বাইশারী ইউনিয়নের জনগনের পক্ষ থেকে উক্ত মাদকসেবী ইউপি সচিব শাহজাহান কে আবার বাইশারীতে পোষ্টিং না দেয়ার জন্য  ইউনিয়ন পরিষদ কে মাদকমুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।তার মাদক সেবীর মাতাল অনিয়ম দুর্নীতির অনেক প্রমাণ রয়েছে পরবর্তীতে ভিডিও আকাঁরে প্রকাশ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]