ইরান যুদ্ধ: দেশের ভেতরে কঠিন পরিস্থিতিতে নেতানিয়াহু

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০১:৩৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০১:৩৬:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধে ব্যাপক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশবাসীকে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি । তবে ইরান ইসরাইলে বোমাবর্ষণ অব্যাহত রাখায়, সেই লক্ষ্যগুলো ক্রমশ অবাস্তব বলে প্রতিয়মান হতে শুরু করে।

 
কোনো কোনো বিশ্লেষক এখন বলছেন,
তার যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থতা ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা প্রতিরোধে ব্যর্থতার চেয়েও বেশি ক্ষতিকর প্রমাণিত হতে পারে।


আলজাজিরার সাংবাদিক নিদা ইবরাহিম জানান, এ বছরের শেষের দিকে ইসরাইলে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এখন প্রকাশ্যে তার সমালোচনা করছেন। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু কীভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, তা আগামী সপ্তাহগুলোর অন্যতম নির্ধারক প্রশ্ন হয়ে থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]