গাজায় ইসরাইলি হামলায় আরো ১ সাংবাদিক নিহত

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১১:৫০:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১১:৫০:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হয়েছেন আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ওয়াইশাহ। তিনি আলজাজিরা মুবাশ্বেরের গাজাভিত্তিক সংবাদদাতা ছিলেন। বুধবার গাজা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আলজাজিরা এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিছে। বিবৃতিতে বলা হয়, ‘এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক নীতির প্রতিফলন।’ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]