কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার চিরাপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত করেন।
অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন, কাউখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নূরুল আলম বখতিয়ার। মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করা এবং বেকারী খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের অপরাধে ১টি বেকারী ও ১টি মুদি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে কাউখালীর থানার এসআই দীপক বালার নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা করেন।