মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন,হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা পহেলা বৈশাখ উদযাপনকে আনন্দঘন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
এ সময় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সার্বিক আয়োজন সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
মাহফুজ রাজা