​নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১২:৫৬:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১২:৫৬:১৮ পূর্বাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে  অবৈধভাবে তেলের ডিপো ও পাম্পে জ্বালানি তেল মজুদ, পাচার ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ এপ্রিল) সকালে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) তেলের পাম্পে নজরদারি ও  এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালক, বিজিবি-এর দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দোকান, গুদামঘর ও সন্দেহভাজন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার দেশের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ জ্বালানি তেল মজুদ,পাচার বা কালোবাজারিদেরকে কোন সাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করুন।
 বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে অবৈধ মজুদ ও কালোবাজারি অনেকাংশে কমে আসবে।
বিজিবি সকলকে অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]