স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সড়কের প্রবেশমুখে এ কর্মসূচি পালন করা হয়।
দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরী।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।
বক্তারা বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় মানুষকে মহাসড়ক পারাপার করতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে তারা উল্লেখ করেন। প্রায় ১৫টি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন বলেও জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আন্ডারপাস নির্মাণের মাধ্যমে নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।