পটিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, পুলিশ বলছে আত্মগোপনে

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০২:০৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০২:০৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় তানজিলা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৪ মার্চ পটিয়া পৌরসদরের পাইকপাড়া শ্বশুরবাড়ি থেকে বের হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। প্রবাসীর স্ত্রীকে খুঁজে পেতে শ্বশুরবাড়ির লোকজন পুরস্কারও ঘোষণা করেছে।

এ ব্যাপারে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রবাসীর স্ত্রী নিখোঁজ নন, তিনি নিজ থেকেই আত্মগোপনে রয়েছেন।

প্রবাসীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসদরের ৬ নম্বর ওয়ার্ড পাইকপাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র আকবর হোসেনের সঙ্গে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু ছৈয়দের মেয়ে তানজিলা আক্তারের (২১) বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

সম্প্রতি প্রবাসী স্বামী দেশে আসার পর ২৪ মার্চ ভোরে তিনি স্বামীর বসতঘর থেকে বেরিয়ে যান। এ ঘটনায় প্রবাসীর মা রিজিয়া বেগম পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তার ছেলের বউ বেরিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন।

প্রবাসীর পরিবার জানায়, তানজিলা আক্তারকে (২১) কেউ খুঁজে দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়াও তার কোনো সন্ধান পাওয়া গেলে স্বামীর পরিবারের (০১৬৩০৫৭৮২৯৭) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রবাসীর স্ত্রী নিখোঁজ নন; তিনি নিজ থেকেই আত্মগোপনে রয়েছেন। এ কারণে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, যাওয়ার সময় তিনি মোবাইল ফোন সঙ্গে নেননি, যার ফলে অবস্থান নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর পরিবারের পক্ষ থেকেও পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]