রাণীশংকৈলে মব সৃষ্টি করতে এসে মবের শিকার এক নেতা

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে মঙ্গলবার সন্ধায় অফিসিয়াল কাজ করছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুননুর রশিদ মামুনু, উপজেলা সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলী অফিসে গিয়ে জানতে চান আপনি এখন কেন অফিস করছেন? এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মামুন ও তার সঙ্গীয় লোকজন পিআইও এবং দপ্তরীকে মব সৃষ্টি করে কিলঘুষি মারে। মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী সেখানে জড়ো হয় এবং গণঅধিকার পরিষদ নেতাদের উত্তম মাধ্যম দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম ও থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে প্রকল্প বাস্তবায়ন অফিসের দপ্তরী আইয়ুব আলী বলেন, ‘আমার স্যারকে তারা বেধড়ক মারধর করেছেন। আমি দরজা বন্ধ করতে গেলে তারা আমাকে মাথায় ও গালে মারধর করেছেন। আমি এমনিতে অসুস্থ লোক, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বলেন, ‘এর আগে মামুন আমার কাছে বিভিন্ন সময় ভাগবাটোয়ারা চেয়েছেন। আমি না দেওয়ায় তিনি খারাপ লেংগুয়েজ ব্যবহার করেন। পূর্ব পরিকল্পিতভাবে তিনি আমার অফিসে এসে অতর্কিত হামলা চালিয়েছেন। মামুন আমার শার্টের কলাট ধরেছেন, জাফর ও সোহরাব আমাকে মেরেছেন এবং অফিস তছনছ করেছেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ফেসবুকে এক ভিডিও বার্তায় জানা গেছে, সন্ধায় অফিস করায় আমি পিআইও অফিসে যায়। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে ছাত্রদলের পলাশ চৌধুরী, মমিন, মুক্তারুল ও শাওয়ালের নেতৃত্বে ইউএনও অফিসের সিঁড়িতে আমার ওপর হামলা চালায়।

এ প্রসঙ্গে পুলিশ পরির্দশক রফিকুল ইসলাম (তদন্ত) মুঠোফোনে বলেন, ‘কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি ওসি স্যার ভালো জানেন।’

তবে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]