​নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম: মর্ডান গ্রিন সিটিকে দেড় লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:১৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:১৮:৪৫ পূর্বাহ্ন

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

 মুন্সীগঞ্জ জেলার  সিরাজদিখানে,
নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই রিসোর্ট ও রেস্তোরাঁ
পরিচালনার অভিযোগে মর্ডান গ্রিন সিটি নামক একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অদ্য ৭ই এপ্রিল ২৬ মঙ্গলবার বিকেলে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

 জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছিল।

অভিযান চলাকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে জরিমানা করার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন সনদ প্রাপ্তি না হওয়া পর্যন্ত রিসোর্টটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান পরিচালনা চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com