নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সিরাজদিখান থানার পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী) এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অভিযানে ইয়ামিন শেখ (২৭) ও মোঃ হোসেন শেখ (২৭) নামে দুইজনকে আটক করা হয়।
তারা ওই এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত ইয়ামিন শেখের পিতা মোজাম্মেল সরদার ও মাতা চম্পা বেগম। অপরদিকে মোঃ হোসেন শেখের পিতা মোঃ বাদশা শেখ ও মাতা রানু বেগম। উভয়ের বাড়ি সিরাজদিখান উপজেলার পূর্ব রাজদিয়া (বাগানবাড়ী) গ্রামে।
মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।