​জামালপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৮:৩৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৮:৩৭:৫২ অপরাহ্ন

মোঃ রাকিব হাসান,জামালপুর:

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল ) সকাল  সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ওজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)জামালপুর আফসানা তাসলিম,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মেধাবী ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। উপস্থিত অতিথি ও অভিভাবকরা শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]