​হজযাত্রীদের প্রস্তুতিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত মৌলভীবাজারে

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৮:৩২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৮:৩২:৪৮ অপরাহ্ন

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু হজযাত্রীদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়, ইহরাম, তাওয়াফ, সাঈসহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। ইসলামিক ফাউন্ডেশন-এর উপ-পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজযাত্রীরা জানান, এ ধরনের আয়োজন তাদের হজ পালনে সঠিক প্রস্তুতি নিতে সহায়ক হবে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]