​ক্রীড়ায় ঐক্য, উন্নয়নে গতি: মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৮:২৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৮:২৪:২০ অপরাহ্ন

এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এবং গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মৌলভীবাজার কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেল। জেলা ক্রীড়া অফিসার মাজেদুল ইসলামের সঞ্চালনায় সভাপরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় য় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদসহ সাংবাদিক, ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম যা যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে পরিচালিত করে এবং মাদকসহ নানা সামাজিক সমস্যা থেকে দূরে রাখে।

এছাড়াও একই দিন সকালে জাতীয় ক্রীড়া পরিষদ-এর অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন। সভায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো ক্রীড়াবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]