মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে একটি চক্র সক্রিয় থাকে মানুষের নজরে এলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না-শিবির সভাপতি নুর সাদেক

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৩৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৩৩:৫১ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান) প্রতানিধিঃ ফেসবুক পোস্টে উপজেলা ছাত্রশিবির সভাপতির উদ্বেগ প্রকাশ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের মার্মা পাড়ার সামনে কয়েকটি দোকানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত প্রকাশ্যে মাদকদ্রব্য কেনাবেচা চলছে—এমন অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নূর সাদেক বলেন, “মাগরিবের পর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে একটি চক্র সক্রিয় থাকে। বিষয়টি সাধারণ মানুষের নজরে এলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি আরও উল্লেখ করেন, এটি একদিনের ঘটনা নয়, বরং প্রতিদিনই এমন কার্যক্রম চলছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে। নূর সাদেক উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রশাসনের তত্ত্বাবধানে সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হলে অন্তত একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব। মাদক পুরোপুরি বন্ধ করা না গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।” তিনি দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমের বাজেট প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, “প্রতি বছর মাদক নিয়ন্ত্রণের নামে কোটি কোটি টাকার বাজেট ব্যয় হলেও বাস্তবে এর কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই এই খাতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।” এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]