ভুট্টাক্ষেতে অটোরিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৪:১১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৪:১১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের ইসলামপুরে ভুট্টাক্ষেতে বস্তাবন্দি অবস্থায় পড়ে ছিল জুয়েল শেখ (৩০) নামে এক অটোচালকের লাশ। হাত-পা ছিল রশি দিয়ে বাঁধা। মুখে লাগানো ছিল স্কচটেপ। ধারণা করা হচ্ছে, অটোচালককে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গঙ্গাপাড়া আমতলী সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোচালক পার্শ্ববর্তী মেলান্দহ থানার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। একটি প্লাস্টিকের বস্তায় তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।

স্থানীয়রা জানায়, সকালে ভুট্টাক্ষেতের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মতো কিছু পড়ে থাকতে দেখে পথচারীরা। কাছে গিয়ে দেখা যায়— বস্তায় ভরা একজন ব্যক্তির লাশ। তখনই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনেরা জানান, সোমবার দুপুরে অটো নিয়ে বের হন জুয়েল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি কোথাও। অবশেষে থানায় পাওয়া গেল তার লাশ। কোনো এক সময় তাকে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী জানান, অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধারের পর আমরা তার পরিচয় শনাক্ত করেছি। তবে হত্যার প্রকৃত কারণ জানা যায়নি এখনো। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]