স্বামী-স্ত্রীসহ সন্তানদের হাত-পা বেঁধে কোটি টাকার মালামাল লুট

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৩:৫৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৩:৫৯:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সরকারি কর্মকর্তার বাসায় ঢুকে পরিবারের সকলের হাত-পাঁ বেধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টায় জালকুড়ি সিমা ডাইং এলাকায় গোলাম মোর্শেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা পেট্রোলিয়াম লিমিটেড এ কর্মরত।

জানা গেছে, সাত-আটজনের একটি ডাকাত দল বাসায় ঢুকে স্বামী-স্ত্রীসহ পরিবারের সবাইকে একটি রুমে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগীরা জানায়, বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে ছয়-সাতজনের ডাকাত দল ঘরের ভেতরে ঢোকে। তারপর গোলাম মোর্শেদসহ তার স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে একটি রুমে সবাইকে আটকে রাখে। এ সময় ডাকাতেরা চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সব আলমারির চাবি কেড়ে নেয়। প্রায় ২০ মিনিট ডাকাতি করে তারা ঘরের স্বর্ণালংকারসহ নানা জিনিসপত্র লুট করে।

বাড়ির মালিকের ছেলে মায়েজ ইবনে মোর্শেদ বলেন, নগদ আড়াই লাখ টাকা, ৩২ ভরি স্বর্ণালংকার, তিনটি ঘড়ি, দামি শাড়ি, জুতা, জামা-কাপড় নিয়ে গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত করে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]